গাজা
প্রমাণ ছাড়াই হামাসের তৎপরতা বিস্তারের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে
ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি সংগঠন হামাসের কার্যক্রম পর্যবেক্ষণ করছে ইসরায়েল। তবে এ দাবির পক্ষে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ প্রকাশ করেননি।
গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা শীত ও বৃষ্টির মুখে বিপন্ন, ইসরায়েলের হামলা অব্যাহত
দুই বছরের ইসরায়েলি বোমাবর্ষণে গাজার বেশির ভাগ অংশ ধ্বংস হয়েছে। এখন হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি শীতকালীন বৃষ্টিতে ভিজছে। শনিবারও উপত্যকাজুড়ে ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের খবর পাওয়া গেছে।
গাজা যুদ্ধ শুরুর পর ৬১ ইসরায়েলি সেনার আত্মহত্যা
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন।
গাজায় বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডারের মৃত্যুর দাবি
গাজা শহরে ইসরায়েলি সেনাবাহিনী শনিবার এক বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডারের লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, হামলার লক্ষ্য ছিলেন হামাসের সিনিয়র কমান্ডার রায়েদ সাদ।
গাজায় ইসরায়েলি হামলায় দুই শিশুসহ সাত ফিলিস্তিনি নিহত
গাজার আল-মাওয়াসি শিবিরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান যুদ্ধবিরতির মধ্যে বুধবারের এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়াল
গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত হামলায় মৃতের সংখ্যা ৭০ হাজারের সীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি ছিটমহলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।